দিন যায়, দিন বদলের দিন
ভূইচাপা ভ্রূণ, মাথা তোলে,
দিক বিদিকে তাকায়, দিন যায়.....
দিগন্তে দিনের সীমানা বদলায়
তবু নিশ্চল গড়াই-জল
সময় পেরোয়
ঘুমহীন চরে
ভাঙে নিরন্তর
টুপটাপ পাতা খসে, লালা ঝরে
লোল চামড়া হারায় জীবন
তবু স্বপ্ন সন্দেহ জাগায়
ভ্রূণ খসে, আশালতা বাড়ে
-আলোকের উপশম চায় অঙ্কুর মহীরুহ হয় মৃত্তিকা ক্রোড়ে
শুধু ক্লান্ত সজল চোখের কাজল
জলে মেশে, সায়াহৃ দহন
ঘুম ঘুম দেহ হতে মুছে নেয় রোদে পোড়া দগ্ধ দেহের লবন