| এক ছিল ছড়াকার মেজাজটা কড়া তার একদিন দেখা গেল হাতে হাতকড়া তার। কী ব্যাপার! কী ব্যাপার! বেচারা যে ছড়াকার! কী এমন দোষ তার? তার উপর রোষ কার? খোঁজ নিয়ে জানা গেল তার যতো কারবার- রাজাকে সে রাজা বলে মানে না রাজ-দোষ ঢেকে রাখা জানে না, উল্টো সে ছড়া লেখে তাই নিয়ে বারবার। হতভাগা ছড়াকার! অভিযোগ শুনেটুনে চোখ ছানাবড়া তার। সত্যি যা তাই লেখে নয় মনগড়া তার, তবু দেখি কাল হলো প্রতিবাদী ছড়া তার। |
Copyrights @ Journal 2014 - Designed By Templateism - SEO Plugin by MyBloggerLab
