Copyrights @ Journal 2014 - Designed By Templateism - SEO Plugin by MyBloggerLab

মনটা যদি (রাব্বুল ইসলাম খান / কবিতা)

Share
মনটা যদি কম্পিউটারের হার্ডডিস্ক হতো
ওটাকে পার্টিশন করে ফেলাতম
'এ ড্রাইভ', 'বি ড্রাইভ', 'সি ড্রাই', 'ডি ড্রাইভ'
আলাদা আলাদা রাখতাম শৈশব, কৈশর, যৌবন.....
সুখ, দু:খ, হাসি, কান্না
যখন যেটার প্রয়োজন হতো
দু:খগুলো এড়িয়ে শুধু সুখের ড্রাইভে ক্লিক করতাম
কিন্তু তা হয় না
আনন্দের মাঝে কোথা থেকে যেন দু:খ ঢুকে যায়


মনটা যদি কম্পিউটারের হার্ডডিস্ক হতো
জীবনের বছরগুলোকে রাখতাম
আলাদা আলাদা ফোল্ডারে আনন্দের স্মৃতিগুলোতে দিতাম অসংখ্য ব্যাকাপ
একটা মুছে যাবে তাতে কি?
আরকটা রিকভার হবে, আরেকটা হবে, আরেকটা হবে
কষ্টের স্মৃতিগুলোর ফাইলে দিতাম
ইচ্ছাকৃতভাবে উল্টাপাল্টা করে
অসংখ্য নিউমেরিক সংখ্যার পাসওয়ার্ড
যেন পাসওয়ার্ড ভুলে যাই
যেন আর কোনো দিন খোলা না যায় সে ফাইল
কিন্তু তা হয় না
কষ্টগুলো এক জায়গায় জমাট বাধে
কষ্টের তীব্যতায় হঠাত হয়ে যায় সবকিছু।