Copyrights @ Journal 2014 - Designed By Templateism - SEO Plugin by MyBloggerLab

রাখি (সুমুদ্র গুপ্ত / কবিতা)

Share

বাংলা যেন পাখি
সকাল দুপুর রাত
কখন যে ঘুমায় পাখিরা
যেন ওড়ে শুধু ওড়ে
এক টুকরো ছোট্ট জীবন কাটায়
ডানার সাহসে।

বাংলা যেন পাখি
চীৎকার ক্রন্দন উৎসব
যাই করে পাখি
ধ্বনে গুলো গান হয়ে যায়।

বাংলা যেন পাখি
ছোট্ট স্বদেশ ছাড়িয়ে আজ
বিশ্বজুড়ে উরাল দিয়েছে
একুশের গানের ডানায়।

সারা বিশ্বে ভাষাগোষ্ঠীর
আত্মীয়তার রাখি
বাংলা এই শব্দ যেন একুশে ওড়া পাখি।