| বাবার কাছেই অক্ষর জ্ঞান, লিখতে, পড়তে শেখা; তাঁর কাছে কতো ঋণী আছি, সেটা সম্ভবই নয় লেখা। বাবার কাছেই হাঁটা-চলা করা, দুনিয়া দেখাটা শুরু তিনিই প্রথম শিক্ষক আর তিনিই আমার গুরু। বাবার কাছেই যতো আব্দার, জীবনের শত দাবী- সব মেনে তিনি জীবন-নদীতে খেয়েছেন শুধু খাবি। বাবার কাছেই পরম মমতা, শাসন-আশ্রয় পাই 'বড়' হয়ে গেছি, ভাব নিয়ে তবু বাবাকেই ভুলে যাই। বাবার হৃদয়ে অনেক কষ্ট, অনেক বেদনা জমা তারপরও জানি পুত্রকে তিনি করবেন ঠিকই ক্ষমা। |
Copyrights @ Journal 2014 - Designed By Templateism - SEO Plugin by MyBloggerLab
