আলেযাদের বাড়ির সীমানায় আমার দু:খ ছিল
আলেয়াদের উঠানে মাধবী ফুটেছে
সে কি আবার দু:খ বিলাবে
বর্ষার উৎসবে মেঘ ভাসালো আষাঢ়ের নদী
শ্যাম সীমায় আলেয়ার কথা
সে কথা ব্যথার ভরানদী জানে
সে কি আবার বর্ষা ঝরাবে
আলেয়াদের উঠানে বর্ষা নেমেছে
আলেয়াদের উঠানে মাধবী ফুটেছে |
|